সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার মডেল থানা পুলিশ অভিযান করে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাত জৈন্তাপুর থানার এস.আই আতিকুর রহমান রাশেলের নেতৃত্বে উপজেলার দূর্গম এলাকায় অভিযান করে ধর্ষণ মামলার পলাতক আসামী হর্নি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ হারুনুর রশিদ (৩৫) কে গ্রেফতার করা হয়।
আটক ধর্ষকের বিরুদ্ধে গত অক্টোবর মাসে ধর্ষনের অভিযোগে মামলা করা হয়। যাহার নং ১৭(১০)২০১৯। মামলা দায়েরের পর পর সে আত্মগোপনে চলে যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে তাকে আটক করে। ২০ নভেম্বর আটক দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd