সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের ৭টি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করেছে। জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় এসব উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনপ্রাপ্ত উপজেলাগুলো হচ্ছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ।
আনুষ্ঠানিকতা শেষে পূর্ণাঙ্গ কমিটির তালিকা শীঘ্রই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হবে। সিলেটভিউকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সায়ফুল আলম রুহেল।
দলের সম্মেলন, বিভিন্ন উপজেলা কমিটি গঠনসহ সাংগঠনিক নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কার্যকরী কমিটির সভা আহবান করে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলার কাছে প্রেরণ করেছিলেন। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় যাচাই-বাছাই শেষে এসব উপজেলা কমিটির অনুমোদন দেয়া হলো। বিভিন্ন আনুষ্ঠিানিকতা শেষে পুর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয় সভায়। জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি জেলার কার্যকরী কমিটির সবাই এবং উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে সদস্য রাখা হয়েছে। এছাড়াও সম্মেলন সফলে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ।
আগামী ৫ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd