সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুষ দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার আদালতের সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার ঘুষ চাওয়ার ভিডিওটি ভাইরাল হলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাপ্তাহিক ছুটির পর রবিবার (১৭ নভেম্বর) আদালত খুললে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। সরকারি কৌঁসুলি আইনজীবী একেএম জাহাঙ্গীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঝালকাঠির নলছিটির বাসিন্দা মনির হোসেন সম্প্রতি একটি মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিন আদেশের (বেলবন্ড) নকল কপি তোলার জন্য নিয়ম অনুযায়ী কোর্ট ফি-সহ আবেদন করেন। এরপর সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নকল জামিন আদেশ পাওয়ার জন্য যোগাযোগ করলে সেরেস্তা সহকারী রেখা রানী দাস তার কাছে এক হাজার টাকা দাবি করেন। কিন্তু মনির টাকা দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি তার মোবাইলে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।
গত শুক্রবার বিকালে একটি ওয়েবসাইটে রেখার ঘুষ দাবির ৬ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। রেখা গত চারদলীয় জোট সরকারের সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অফিস সহায়ক (পিওন) পদে চাকরিতে যোগ দেন। পরে দুই দফায় পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে প্রসেস সার্ভার ও সেরেস্তা সহকারী হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd