সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ভারতে পাচারকালে যশোরের শার্শা থেকে ৮ পিস স্বর্ণেরবার সহ রবিউল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার(১৩ নভেম্বর) সকাল ৮ টায় শার্শার আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক রবিউল যশোর আরএন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানতে পারি শার্শা হয়ে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন ওই যুবক যশোর থেকে বেনাপোলের পথে মাহেন্দ্র যোগে আসার সময় শার্শার আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে প্যান্টের বেল্টের মধ্যে অভিনব কায়দায় রাখা ৮ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
আমড়াখালী বিজিবি চেকপোষ্টের হাবিলদার শফিউদ্দীন জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে পুলিশে সোপর্দ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd