সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় বগুড়ার হিরো আলম। ইউটিউবে প্রকাশ করা তাঁর নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়। ভিডিওগুলোর নির্দেশনাও দেন হিরো আলম।ভিডিওগুলোর মূল চরিত্রে অভিনয় করেন তিনি। মানুষের সমালোচনাই তাঁকে বেশি জনপ্রিয় করে তুলেছে।এখন হিরো আলমের জনপ্রিয়তা আকাশচুম্মি। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন আলম। তিনি অভিনয় জগতে আসার পর থেকে অনেক ষড়যন্ত্রেও শিকার হতে হচ্ছে।
বর্তমান সময়ের আলোচিত হিরো আলম এর চরিত্র হনন করতে এবং তাকে সমাজের কাছে হেয় পতিপন্ন করতে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি মহল। ১২ নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে।
জানা গেছে, হিরো আলম সাথে থাকা নুসরাত জাহান জিমু নামের এক কথিত মডেলকে পুঁিজ করে একটি মহল আলমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
ওই সংবাদে উল্লেখ করা হয়, ‘কক্সবাজার গিয়ে মডেল-অভিনেত্রী নুসরাত জাহান জিমুর সহিত মডেলের কাজ করতে তার সহিত পরিচয় হয়। একপর্যায়ে হিরো আলম তাকে বিবাহ করতে বেকুল হয়ে পরে। নুসরাত জাহান জিমু যদি হিরো আলমকে বিবাহ না করে তাহলে হিরো আলম আত্মহত্যা করবে। এভাবে বিবাহের জন্য নুসরাতকে ব্লাকমেইল করতে থাকে’। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে হিরো আলমের ভক্তবৃন্দ।
হিরো আলম বলেন, নুসরাত জাহান জিমু নামের মেয়েটির সাথে বেশ কয়েকটি গানে এবং নাটকে অভিনয় করেছি। কিন্তু পরবর্তীতে এই মেয়েটির সভাব চরিত্র ভালো না লাগার কারণে তাকে আমি সরিয়ে দেই। এরপর থেকে মেয়েটি একেরপর মিথ্যা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মেয়েটি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এখন ওই ছবিকে পুঁিজ করে আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। যা সম্পর্ণ রূপে মানহানিকর। আমি এই সংবাদের তীব্র নিন্দ্র ও প্রতিবাদ জানাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd