সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি : শিশু ঝরে পড়া রোধে সরকারের পাশাপাশি এনজিও সংস্হাগুলোও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় তাদের ভূমিকাগুলো সফল ও জনবান্ধব। সরকারের পাশাপাশি এনজিও সংস্হাগুলো এসব জনকল্যাণ মুলক কার্যক্রমগুলো শিক্ষা ব্যবস্হার পরিবর্তনে সহায়ক হয়ে কাজ করছে। আশার এই উদ্যোগও তারই ধারাবাহিকতার অংশ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আশা জাফলং শাখার উদ্যোগে দুই দিন ব্যপী প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির বক্তারা এমন মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুর ১২টায় আশা জাফলং কার্যালয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জাফলং শাখার ম্যানেজার অশ্বিনী কুমারের সভাপতিত্বে ও শাখা শিক্ষা সুপার ভাইজার এরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট বিভাগের শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পুর্ব জাফলং যুবলীগের আহবায়ক কমিটির সদস্য,সাংবাদিক রফিক সরকার প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd