সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত

ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাভারের এনাম মেডিকেলের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রেজিয়া সুলতানা রশ্নি এনাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী (সেশন ২০১৫-১৬) ছিলেন।

এনাম মেডিকেল কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শোয়েব আহমেদ মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ফেরার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সাভার এনাম মেডিকেলের একদল শিক্ষার্থী খাগড়াছড়ি থেকে পিকনিক শেষ করে ঢাকায় ফিরছিল। রোববার সকালে মহাসড়কের শহিদনগর এলাকায় তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রশনী নামের এক শিক্ষার্থী মারা যায়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়। আমরা দুর্ঘটনা কবলিত বাসসহ অন্যান্য শিক্ষার্থীদেরকে উদ্ধার করেছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..