সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশেনায় চলমান চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে একটি ট্রাক ভর্তি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার ( ২ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে জৈন্তাপুর চিকনাগুল ঠাকুরেরমাঠি গ্রামস্থ তামাবিল-সিলেট মহাসড়কে আইসক্রীম ফ্যাক্টরি কাছ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি এবং সিগারেট ভর্তি একটি ট্রাক যার নম্বর সিলেট-ড ১১-২৩৩০ আটক করে এবং চোরকারবারি জালাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে। পুলিশ ট্রাকে তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১০ কাটন ভারতীয় নাসির বিড়ি, ১০ কাটন পিকক সিগারেট এবং ১৫ কাটন জেট সিগারেট উদ্ধার করে যাহা সর্বমোট চার লক্ষ ষাট হাজার শলাকা। উদ্ধারকৃত ভারতীয় পন্যের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় চোরাচালান অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম বলেন জেলার সীমান্ত এলাকাসহ সমগ্র এলাকায় মাদক এবং চোরাচালান নির্মূলের জন্য ইতিমধ্যে ডিবিসহ সংশ্লিষ্ট থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। যার প্রেক্ষিতে চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে ডিবি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি এবং সিগারেট উদ্ধারসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করে। মাদক এবং চোরাচালান নির্মূলে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd