নগরীর শাহজালাল মাজার থেকে দুই নারী ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নগরীর শাহজালাল মাজার থেকে দুই নারী ছিনতাইকারী আটক

সিলেট নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমআর নামাজের সময় মহিলাদের মোবাইল ছিনতাইকালে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা- নগরীর আলোচিত নারী ছিনতাইকারী সুমি ও পাপিয়া। তাদের পেশা হচ্ছে ছিনতাই। তারা নগরীর বিভিন্ন মার্কেটে ছিনতাই করে আর শুক্রবার হলে শাহজালাল মাজারে অবস্তান নেয়।

একটি সূত্র জানিয়েছে তাদের ছাড়ানোর জন্য বড় অংকের টাকা লেনদেনের আলাপ চলছে। সূত্র আরও জানায়, ওই দুই নরী ছিনতাকারীকে মোবাইলসহ হাতে-নাতে আটক করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার এসআই আক্তার হোসেন পাঠান ওই দুই নারী ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বেলেন- তাদের কাছ থেকে কোন মোবাইল ফোন উদ্ধার করা হয়নি। তারা ভালো মহিলা শুক্রবারে মাজারে আসছে জিয়ারত করে নামাজ পড়ার জন্য। মোবাইল বা অন্য কোন প্রমাণ যখন পাওয়া যায়নি তখন তাদের ছেড়ে দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..