নগরীর ভাতালিয়া থেকে হিজবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

নগরীর ভাতালিয়া থেকে হিজবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

সিলেট নগরীর ভাতালিয়া এলাকা থেকে মো. আশরাফুজ্জামান (২৮) নামে ওয়ারেন্টভুক্ত ১ হিজবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার সকাল (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হিজবুত তাহরীর সদস্য সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কাশেমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..