নার্সের বিরুদ্ধে অপপ্রচার: ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ প্রযোজককে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

নার্সের বিরুদ্ধে অপপ্রচার: ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ প্রযোজককে লিগ্যাল নোটিশ

ঢাকা উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে নানা অপপ্রচার করায় বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টিভির ‘তালাশ’ এর প্রযোজক মনজুরুল করিমকে লীগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। কেন তিনি ওই নার্সের বিরুদ্ধে অপপ্রচার করেছেন তার জবাবদিহীতার করতেও নোটিশে বলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়- ইন্ডিপেনডেন্ট টিভির তালাশ ফিডব্যাক পর্ব-১১ এর ওই কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কেনাকাটায় চিত্র তুলে ধরা হয়। ওই পর্বে কর্মরত এক নার্সের বিরুদ্ধে নানা অপপ্রচার করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা।

তাছাড়া ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. আমিরুল হাসান কর্তৃক ওই নার্স যৌন হয়রানির শিকার হন। বর্তমানে মামলাটি মহানগর মুখ্য হাকিম আদালতে বিচারাধীন আছে। তাই বিচারাধীন মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নার্সের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

তাই নোটিশ প্রদানের ১৫ দিনের মধ্যে নার্সের কাছে ক্ষমা চাওয়ার আহŸান জানান এড. দবির উদ্দিন। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..