সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সিলেট জেলা পর্যায়ের ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রোববার বিকেলে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় (বালক) গোয়াইনঘাট উপজেলার কুওরবাজার উচ্চ বিদ্যালয় টিম ২-১ গোলের ব্যবধানে জৈন্তাপুর উপজেলার সেন্ট্রেল জৈন্তা উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। অন্যদিকে ফুটবল বালিকা দলে সিলেট সদর উপজেলার জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয় দক্ষিন সুরমা উপজেলার মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
জেলা শিক্ষা অফিসার একে মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাসুক মিয়া, বৃটিশ নাগরিক ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যান পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ আব্দুল মুবিন, কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, জেলা শিক্ষা অফিস সহকারি শিক্ষা পরিদর্শক মহসিনুর রহমান, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাব্বির আলী, সহকারী শিক্ষক সুলাল কান্তি দে, জেলা শিক্ষা অফিসের আবুল খায়ের। খেলা পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, শামীম আহমদ এবং ময়‚র মিয়া।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd