মঙ্গলবার থেকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

মঙ্গলবার থেকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা
খানাখন্দে ভরপূর জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি সংস্কারের অভাবে যানবাহন চলাচলে অনুপযোগীতে হয়ে পড়ার কারণে যান-মালের নিরাপত্তার জন্য আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়কে বাস চলাচলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক-এলাকাবাসীর পক্ষ থেকে সড়কটির বেহাল দশার কথা তুলে ধরে ইতিপূর্বে সড়কটি দুই (বিশ্বনাথ-জগন্নাথপুর) উপজেলার অংশ সংস্কারের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের কাছে বার বার আহবান করা হলেও কোন কাজ হয়নি বলে দাবী করেছেন পরিবহন শ্রমিকরা।
সংস্কারের অভাবে সড়কটির অবস্থা অত্যান্ত নাজুক। গর্তে গর্তে পরিপূর্ণ থাকা সড়কে বৃষ্টির পানি জমে শত শত মিনি পুকুরে রুপান্তরিত হয়েছে। ফলে এতে যানবাহন চলাচল আরোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই যান-মালের নিরাপত্তার কথা চিন্তা করেই জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। ইতিপূর্বে সড়ক সংস্কারের দাবীতে গত ১৪ জুলাই থেকেও ওই সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়ে ছিল। পরবর্তিতে প্রশাসন ও সংশ্লিস্ট বিভাগের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। কিন্তু দীর্ঘদিন ফেরিয়ে গেলেও তা সংস্কার না হওয়ায় পরিবর্তন শ্রমিকরা আবারও বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন।
বাস চলাচল বন্ধ ঘোষণার সত্যতা স্বীকার করে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক’ শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন, গর্তে গর্তে ভরপুর সড়কে সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের অবস্থা অত্যান্ত নাজুক। যা বলে বুঝানো যাবে না। গর্তগুলোতে সামান্য বৃষ্টি হলেই পানিতে পূর্ণ হয়ে যায়। আর তাই গর্তে ভরা সড়কে বৃষ্টির পানি জমে অসংখ্য মিনি পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুকিপূর্ণ। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই সড়কে বাস চলাচলা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..