সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
গোয়াইনঘাট উপজেলার আহারকান্দির ঠাকুরবাড়ি গ্রামে ইলেকট্রিশিয়ান দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্থানীয়দের বাধা। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে আহারকান্দি ঠাকুর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার হাদারপার বাসিন্ধা ইলেকট্রিশিয়ান নুর আহমদকে দিয়ে আহারকান্দি ঠাকুরবাড়ি গ্রামের বাসিন্ধা বাবুল আহমদ তার বাড়িতে অবৈধ বিদ্যুৎ করানোর চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা এসে ইলেকট্রিশিয়ানকে বাধা প্রাদান করেন। এরপর বাবুল তার প্রভাব খাঁটিয়ে স্থানীয়দের বাধা না মেনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চালান। এক পর্যয়ে বাবুল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই সোযোগে ইলেকট্রিশিয়ান নুর পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা বাবুল ও ইলেকট্রিশিয়ান নুর এর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd