সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সিলেট ভাতালিয়ায় ফ্রি খৎনা ক্যাম্প করা হয়েছে। ভাতালিয়া জামে মসজিদের সেক্রেটারি রোটারিয়ান মির্জা মো. সাদ্দাম হোসেনের উদ্যেগে শনিবার দুপুর থেকে গবীর ও অসহায় পরিবারের সন্তানদের খৎনা করা হয়।
সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আবদুল কাইয়ুম জালালী পংকি এ ক্যাম্পের উদ্বেধন করেন। দিনব্যাপী ফ্রি খৎনা ক্যাম্পে অর্ধশতাধিক শিশুর খৎনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শহিরুজ্জামান ও হাফিজ মাওলানা তোফাজ্জল হোসেন।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি আনোয়ার-উল হক আনাই, আলতাফ হোসেন, মো. ছানউল হক জিতু, মাহমুদুল হক, ফরিদ মিয়া, আনোয়ার হোসেন আনাই, কালাম হোসেন, আবদুল করিম, আবদুল হক, খলিল মিয়া, মো. দানাই মিয়া, মো. বাদশা মিয়া, জুনেদ মিয়া, মিছকাহ সুজা, মামুনুর রশিদ মামুন, মাহবুব এলাহী মবু, আজমল হোসেন, জয়নাল আবেদিন, মানিক মিয়া, তোফায়েল আহমদ, মো. পারভেজ, মমরুজ্জামান, তেরা মিয়া, আলাই মিয়া, নিজাম মিয়া, সোহেল আহমদ, রাজু আহমদ, বাছিত মনু, তোফায়েল আহমদ রাজু, রাসেল আহমদ প্রমুখ।
দিনব্যাপী খৎনা কার্যক্রমে অর্ধশত শিশুকে খৎনার পাশাপাশি একটি করে লুঙ্গি ও গেঞ্জি উপহার দেওয়া হয়। এছাড়া খৎনা পরবর্তী সকল ঔষধও বিনামূল্যে দেওয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd