সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সিলেটের জৈন্তাপুর থেকে একটি অজগর সাপ আটক করেছেন স্থানীয় জনতা। দুপুরে আটককৃত সাপটি বিকেলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এটি বন বিভাগের কাছে হস্তান্তরের পত্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের ঝোপ পরিষ্কার করছিলেন ফতেহপুর ইউনিয়নের বাগরখাল দলইপাড়া গ্রামের রফিক আহমদ। এসময় ঝোপের মধ্যে তিনি একটি অজগর সাপ দেখতে পান। সাপ দেখে রফিক আহমদ চিৎকার দিলে প্রতিবেশি বেলাল আহমদ, আব্দুল কুদ্দুস ও জামাল আহমদ এগিয়ে এসে সাপটি আাটক করেন। পরে জৈন্তাপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে সাপটি উদ্ধার করে।
জৈন্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) হরিধন পাল বলেন, বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা লোক পাঠাচ্ছে। উদ্ধারকৃত সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd