সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
জকিগঞ্জে পৃথক অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান- মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে উপজেলার ভরন সুলতানপুর এলাকার মোকাম মসজিদের সামনে থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলো- উপজেলার সুলতানপুর গ্রামের মৃত তকদ্দছ আলীর ছেলে শফিক আহমদ (৩৫) ও একই উপজেলার নানোগ্রাম গ্রামের মৃত জহির আলীর ছেলে ইয়াহিয়া আহমদ (১৯)। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই মিজানুর রহমান সরকারের নেতৃত্বে সোনাসার বাজার পয়েন্টে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়। সে সোনাসার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
দুটি অভিযানে আটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলার পুলিশ সুপার জানান, জেলার সীমান্তবর্তী কোন থানাকে মাদকের নিরাপদ রুট হিসেবে গড়ে উঠতে দেয়া হবে না। এ জন্য জেলা পুলিশের এ চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd