সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
গোয়াইনঘাটে স্বেচ্ছা-শ্রমে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মান ও মেরামত করা হয়েছে। গত শনিবার সকাল থেকে দিনব্যাপী গ্রামের শতাধিক মানুষ রাস্তা নির্মান ও মেরামত’র কাজ করেন।
গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সারীনদীর তীরে পাঁচসেউতি বাজার থেকে লাউবিল রাস্তা দিয়ে পাচঁসেউতি, বাজারঘাট, লাউবিল, খালপার গ্রামের কয়েক হাজার লোকজন প্রতিদিন যাতায়াত করেন।
কিন্তু র্দিঘদিন থেকে রাস্তা মেরামত না করা অতিবৃষ্টি, বন্যা ও ঢলের পানিতে রাস্তাটি বিভিন্ন স্থানে ভা্গংন দেখা দেয়। এতে এলাকাবাসীর চলাচলে বিঘœ ঘটে। কিন্তু জনপ্রতিনিধিরা ্ভ্রাপাওে কোন খোজ রাখেননি। এলাবাসীর চলাচলের আর কোন বিকল্প রাস্তা না থাকায় সীমাহীন কষ্টে তাদের চলাফেরা করতে হয়। সর্বশেষ কোন উপায় অন্তর না পেয়ে গ্রামবাসী ঐক্যবদ্য হয়ে সকলের মতামতের ভিত্তিতে নিজ উদ্যোগে রাস্তা নির্মান ও মেরামত’র কাজ শুরু করে।
সরজমিনে গিয়ে জানতে চাইলে ব্যবসায়ী বদরুল ইসলাম বদর জানান আমরা খুব অবহেলিত, আমাদের খোঁজ খবর কেউ নেইনি, জনপ্রতিনিধিদের কাছে বারবার গেলেও তার কোন গুরুত্ব দেয়নি, এলাকার মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা। মানুষজন চলাচলে খুবই কষ্ট করতে হয়। তাই আমরা নিজ উদ্যোগে কাজ শুরু করি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd