সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত ডাকাতি মামলার ভিত্তিত্বে কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের মাধ্যমে ২ ডাকাত আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ০৮ সেপ্টেম্বর দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক‘র নেতৃত্বে এবং এসআই মোঃ আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট থানার গাছবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। জৈন্তাপুর মডেল থানায় মামলা নং-০৩, তারিখ ০৫-০৮-১৯ইং। যা পেনাল কোড এর ঘটনায় জড়িত তথ্যের ভিত্তিত্বে ডাকাতির ঘটনায় জড়িত থাকার প্রমান রয়েছে। আটককৃতরা হলো- কানাইঘাট উপজেলার ছলিতাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৫), একই উপজেলার বাউরভাগ লামাপাড়া গ্রামের মন্তাজ আলীর ছেলে মনসুর আহমদ (২৩)।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ শ্যামল বণিক প্রতিদেককে জানান, এদের বিরোদ্ধে জৈন্তাপুর উপজেলার দরবস্ত শাপলা ফিলিং ষ্টেশনে ডাকাতির ঘটনায় আটককৃতদের তথ্যের ভিত্তিত্বে গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের ডাকাতি মালায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd