সিলেটের বাজারে আড়াই মণের বাঘাইড়, দাম কত জানেন?

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

সিলেটের বাজারে আড়াই মণের বাঘাইড়, দাম কত জানেন?

সিলেটে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় আড়াই মণ ওজনের বাঘাইড়। বুধবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারার উৎপত্তিস্থল বরাক নদীর মোহনা থেকে মাছটি ধরা পড়ে।

মাছটি সন্ধ্যায় সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য আনা হলে তা দেখতে জনতা ভিড় জমায়।

উৎসুক জনতার অনেকেই মাছের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে ফেসবুকে অনেকে বিশালাকার এই মাছটির ছবি পোস্টও করেছেন।

প্রথমে এ মাছের দাম চার লাখ টাকা হাঁকানো হয় বলে জানান তিনি। কিন্তু এতো দামে এটি কিনতে এগিয়ে আসেননি কেউ। তাই পরে একে কেটে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

আড়াই হাজার টাকা কেজি দরে এ মাছ বিক্রির জন্য মাইকিং করা হয়েছেও বলে জানান তিনি।

তিনি যোগ করেন, প্রায় ৪০ জন নিজেদের মোবাইল নম্বরসহ ১ কেজি করে কিনতে খাতায় নাম লিখে গেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..