সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
বোরকা পরে নারী সেজে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২০ বোতল অফিসার্স চয়েস মদসহ গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী সেল। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুস সত্তার ওরফে কটাই মিয়া (৪৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার দত্তপাড়া এলাকার সাজ্জাদ আলীর পুত্র।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার থানা এলাকার দত্তপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আব্দুস সত্তার ওরফে কটাই মিয়া ১৯৯৫ সালের একটি মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। কিন্তু সে দীর্ঘদিন থেকেই পলাতক। এমনকি সে তার পরিচয় গোপন রেখে ছদ্ম নাম-ঠিকানা ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই গত ২৫ আগস্ট বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী সেলের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেনি। এ সময় তার বাড়ি থেকে ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে। পরে মঙ্গলবার দুপুরে মাদকবিরোধী সেলের অফিসার্স ইনচার্জ সজল কোমার কানুর নেতৃত্বে একদল পুলিশ বোরকা পরে নারী সেজে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd