গোয়াইনঘাটে বাল্যবিবাহ পন্ড করলো পুলিশ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

গোয়াইনঘাটে বাল্যবিবাহ পন্ড করলো পুলিশ

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাফলংয়ের পশ্চিম কালিনগর গ্রামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নার্গিস আক্তারের বাল্যবিবাহ বন্ধ করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার পাথরটিল্লা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নার্গিস আক্তারের সাথে উপজেলার মোহাম্মদপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে শাকিল আহমেদের বিয়ের দিন ধার্য ছিলো।

বাল্যবিবাহের প্রস্তুতির খবর জানতে পেরে গোয়াইনঘাট থানার এসআই সুরঞ্জিত তালুকদার ও এএসআই রাজিব রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সাংবাদিক মিনহাজ মির্জা, বন্ধণ সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি জালাল হোসেন, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক যুগ্ম-সম্পাদক ফয়সল খাঁন প্রমুখ।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়েটি বন্ধ করি।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..