সুরমা মার্কেটে জাল সার্টিফিকেট তৈরি, যুবক আটক

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

সুরমা মার্কেটে জাল সার্টিফিকেট তৈরি, যুবক আটক

সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন সুরমা মার্কেটে জাল সার্টিফিকেট তৈরি ও সরবরাহ করার দায়ে এক যুবককে আটক করেছে র‌্যাব। রুবেল আহমদ (২০) নামের ওই যুবক হবিগগঞ্জের নবীগঞ্জ থানার আলমপুরের রহমান আহমেদের ছেলে।

রবিবার বিকালে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর এএসপি মোহাম্মদ ওবাইনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, সুরমা মার্কেটস্থ কৃষ্ণা মেটালিক এন্ড রাতুল ডিজিটাল ফটো নামক দোকানের ভেতরে জাল সার্টিফিকেট তৈরি হতো। অভিযানে এসএসসির একটি জাল সার্টিফিকেট, একটি পেনড্রাইভ ও একটি সিপিইউসহ রুবেল আহমদকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটক রুবেল আহমদকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..