গোয়াইনঘাটে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

গোয়াইনঘাটে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিলেটের গোয়াইনঘাটে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২০ মামলার আসামি নিহত হয়েছেন। রোববার গভীর রাতে মাদক ব্যবসায়ীদের তথ্য পেয়ে গোয়াইনঘাটে তাদের আস্তানায় অভিযান চালায় র‍্যাব।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাল্টা গুলি চালায় মাদক কারবারিরা। গোলাগুলির এক পর্যায়ে ফজর আলী নিহত হন। এ সময় পালিয়ে যায় অন্যান্য মাদক ব্যবসায়ীরা।

নিহত মাদক ব্যবসায়ীর নাম ফজর আলী। কোম্পানীগঞ্জের গৌখালেরপাড়ের প্রয়াত আব্দুল গফুর বাদাইর ছেলে তিনি।

পরে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

র‍্যাব জানায়, নিহত ফজর আলী ২০টি মামলার আসামি। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..