সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
সিলেটের জালালাবাদ থানাধীন কালারুকা এলাকা থেকে রোববার সকালে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে ১নং জালালাবাদ ইউ/পি চেয়ারম্যান মনফর বাহিনীর অন্যতম সদস্যকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো- জালালাবাদের পুরান কালারুকা গ্রামের মৃত আরফান আলীর ছেলে একরাম আলী (৫৫) ও একই এলাকার মোঃ শানুর আলী ছেলে মোঃ জবান আলী (৩০) কে পাইপগান সহ আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।
এব্যাপারে জালালাবাদের পুরান কালারুকা গ্রামের মোঃ মখলিছ আলীর ছেলে মোঃ নজির আহমদ (৩৮) একটি অভিযোগ দিলে উক্ত আসামীদের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-০১ তাং-০১/০৯/২০১৯ইং ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ এ রুজু করা হয়। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd