জাফলংয়ে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ব্যবসায়ী গ্রেফতার

সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের তত্বাবধানে এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে গোয়াইনঘাট থানাধীন জাফলং সংগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রায়হান সুমন (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

সে গোয়াইনঘাট থানাধীন মোহাম্মদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।এসময় তার হেফাজত থেকে ১০ বোতল (প্রতিটি ৭৫০ মি:লি) ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধৃত আসামী রায়হান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপুর্বে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একাদিক মামলা রয়েছে। আসামীকে ইতিমধ্যেই কোর্টে প্রেরন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..