গোয়াইনঘাটে ৩টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মানিক গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

গোয়াইনঘাটে ৩টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মানিক গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের হাতে ৩টি মামলায় সাজা প্রাপ্ত এক পলাতক আসামি মানিককে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

পুলিশ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পূর্বজাফলং ইউনিয়নের ইসলামপুর দুভাগ গ্রামের আবদুল ওয়াহিদ এর পুত্র মোঃ মানিক মিয়া(৩৫)কে তার শ্বশুর বাড়ী হতে থানার এসআই আতিকুজ্জামান জুনেল, এএসআই হুমায়ুন কবীর ও এএসআই মশিউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেফতার করেন। যানা যায় মানিক মিয়া দির্ঘদিন থেকে পালিয়ে তার শশুর বাড়ীতে আশ্রয় নিয়ে আত্ম গোপনে ছিল।

এ ব্যপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর নির্দেশনায় সকল ধরণের অপরাধ দমনে গোয়াইনঘাটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে’।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..