সিলেট মহানগর যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

সিলেট মহানগর যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে মোগলাবাজার থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের বাসিন্দা জাকিরের বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া মঙ্গলবার তাঁর বিরুদ্ধে র‌্যাব পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

গত ইউপি নির্বাচনে জাকির এই ইউনিয়নের চেয়ারম্যান পদে কালামের কাছে পরাজিত হন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাত ৯টার দিকে র‌্যাব-৯ জাকিরুল ইকলাম জাকিরকে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..