সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে সিলেট জেলার জৈন্তাপুর থেকে ইয়াবাসহ মোঃ নাজিম উদ্দিন (২৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের শরুখেল পশ্চিম গ্রাম থেকে তাকে আটক করে।
র্যাব সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৬টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শরুখেল পশ্চিম গ্রাম থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনকে আটক করে র্যাব-৯।
আটককৃত মো. নাজিম উদ্দিন (২৮) জৈন্তাপুর উপজেলার বিত্রিখেল পূর্ব চামটি গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
আটককৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd