সিলেট | |
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জে খুন, মাদক ও দ্রুত বিচার আইনের মামলাসহ ১০ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম রফিক। সে তেলিখাল ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামের মোঃ আব্দুল করিমের পুত্র। মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার এসআই সিরাজ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রফিকের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা রয়েছে। এছাড়া সবগুলো মামলাই কোম্পানীগঞ্জ থানার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম পলাতক আসামী রফিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd