নগরীর চাঁদনীঘাট থেকে ১২ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

নগরীর চাঁদনীঘাট থেকে ১২ জুয়াড়ি আটক

সিলেট নগরীর ক্বিনব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকার মাছ বাজারের পেছনে একটি রিকশা গ্যারেজ থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার পুলেরমুখ এলাকার ইসমাঈল হোসেন (৩৫), সামাদদাইল এলাকার কাওছার মিয়া (৪২), ভুঁইয়ার পাম্প এলাকার সাইফুল ইসলাম (২৬), মঞ্জু শাহর মাজার এলাকার জাহাঙ্গীর মিয়া (৩০), শ্রীরামপুরের কাওছার আহমদ (১৯), কদমতলীর বাবুল মিয়া (২৬), চাঁদনীঘাট এলাকার জিতেন্দ্র পাল (৪৮), সালেহ আহমদ (৩৮), ঝালোপাড়ার আতিকুল ইসলাম (২১), ভার্থখলার শাহেদ মিয়া (২৮), সাধুরবাজারের আরশাদ মুক্তার (১৮) ও কোতোয়ালী থানাধীন শাহজালাল মাজার এলাকার আরজু মিয়া (২৫)।

আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..