মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে চিঠি পাঠিয়েছে।

অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সই করা নোটিসে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় ‍কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওই নোটিসে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বিকল্পধারার সংসদ সদস্য। এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..