সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯
সিলেটের বালাগঞ্জ থেকে অভিযান চালিয়ে ১৬টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা গ্রামে অভিযান চালিয়ে তোফায়েল আহমদ (৩৬) নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়।
বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানের তত্বাবধানে এবং এসআই জিতেন্দ্র বৈষ্ণব সঙ্গীয় অফিসার-ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
তোফায়েল আহমদের বিরুদ্ধে ১৬টি গ্রেফতারী পরোয়ানার মধ্যে ৬টি গ্রেফতারী পরোয়ানায় ৮ বছর ৯ মাস সাজা ও ৬৩ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ আনিছুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd