বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার অলংকারী ইউনিয়নের মুন্সিরবাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার মুন্সিরগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র কামাল মিয়া (৩৮), একই গ্রামের শিকন্দর আলীর পুত্র আনহার আলী (৩০), চনখারিগাঁও গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র রাজা মিয়া (২৫), দক্ষিণ সুরমা উপজেলার ছমিপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার বনগাঁও গ্রামের হুসিয়ার আলীর পুত্র নজির আলী (২০) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র রফিক আলী (২৫)। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানাগেছে, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, শফিকুল ইসলাম, লিটন রায় ও এএসআই রতন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ মুন্সিরবাজারস্থ রিয়া ট্রেডার্স নামক একটি দোকানে অভিযান চালায়। এসময় ওই ৬ জুয়াড়ীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে নগদ ৭১০ টাকা ও ১বক্স গাফলা’সহ জুয়ার বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
৬ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..