বিশ্বনাথে মেছো বাঘ আটক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

বিশ্বনাথে মেছো বাঘ আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে পোল্ট্রি ফার্মে মুরগী খেতে এসে পাতানো ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। উপজেলা শিমুলতলা (নয়া বাড়ি) গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এঘটনাটি ঘটে। বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা।
মাসুক মিয়া জানান, বাড়িতে তার মালিকাধীন জননী পোল্ট্রি ফার্মে বিগত কয়েক মাছ যাবৎ গভীর রাতে হানা দেয় বাঘ। এতে তিনি বেশ ক্ষতিগ্রস্থ হন। এরপর থেকে তিনি ফাঁদ পেতে বাঘটি আটকের চেষ্টা করেন। একপর্যায়ে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ওই মাঘটি পাতানো ফাঁদে আটকা পড়ে।
বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’কে অবহিত করলে বন বিভাগের কর্মকর্তারা বাঘটি আটক করে নিয়ে যান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..