সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
গোলাপগঞ্জে প্রতিনিধি :: গোলাপগঞ্জে সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ঝুকিপূর্ণ স্থানটি গত সোমবার পরিদর্শন করলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এসময় তিনি এলাকার লোকজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আশাবাদ ব্যক্ত করে বলেন পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ করে শীঘ্রই নদী ভাঙ্গন থেকে এ প্রতিষ্ঠানটিকে রক্ষার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পূর্বে উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ গোলাপগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙ্গনে ক্ষয় ক্ষতির বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক তাৎক্ষণিক রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভাঙ্গন এলাকাটি দেখতে আসেন। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপন করার জন্য জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুল আলমসহ গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd