সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কের মালনীছড়া চা বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দম্পতি দুই শিশু সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন।
জানা যায়, সোমবার বিকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিমানবন্দর এলাকায় বেড়াতে গিয়েছিলেন নগরীর কাস্টঘর এলাকার বাসিন্দা কায়সার ইসলাম (৪২)। সন্ধ্যায় মালনীছড়া চা বাগানের সামনে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে গুরুতর আহত হন গোলাপগঞ্জের বাদেস্বর এলাকার বাসিন্ধা কায়সার ইসলাম, তার স্ত্রী রুকিয়া সুলতানা , দুই সন্তান ও অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর ফয়সাল ও তার স্ত্রী মারা যান। তবে দুই সন্তান ও চালক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd