সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
পুলিশ জানায়, জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার দরিচর গ্রামের মনিরুজ্জামান ওই এলাকায় গত ২০০৭ সালে ডে-নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও অফিস গড়ে তোলেন। এতে কর্মী নিয়োগসহ উপজেলার প্রায় ১০টি জনবহুল হাট বাজারে ব্রাঞ্চ অফিস রয়েছে। দৈনিক, সপ্তাহ, মাসিক সঞ্চয় সংগ্রহ ছাড়াও এটিতে নেয়া হতো মাসিক মুনাফায় লাখ লাখ কোটি টাকা। অনেকে জমি বিক্রি পেনশনের টাকাও দিয়েছে এ প্রতিষ্ঠানে। অধিক মুনাফা পাওয়ার প্রলোভন দিয়ে প্রায় ১০ হাজার গ্রাহকদের কাছ থেকে ২০-৩০ কোটি টাকা হাতিয়ে নেন বলে প্রতিষ্ঠানটির খোদ মাঠকর্মীরা সংবাদ সম্মেলন করে জানায়।
গত ১০ এপ্রিল মনিরুজ্জামান স্বপরিবারে বিলাশ বহুল বাড়িটিতে তালা দিয়ে করে উধাও হন। এ ঘটনায় গ্রাহকদের চাপে চরম বিপাকে পড়েছেন ওই এনজিওর মাঠকর্মীরা। গ্রাহকরা তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মাঠ কর্মীরাই মাদারীপুর আদালতে মামলা দায়ের করে।
কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালা বলেন, এ এনজিওটির বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা হওয়ায় স্বামী-স্ত্রী দুই পরিচালকে গ্রেফতার করা হয়েছে। এনজিওটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd