সিলেটে পুলিশের অভিযানে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সিলেটে পুলিশের অভিযানে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে সাঁড়াশি অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা নগরীর ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেল ঘিরে রেখে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুর, বদির ছেলে আব্দুল্লাহ আরমান শাওন এবং বদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য জল্লারপাড় এলাকার এস এ পরিবহনের মালিকানাধীন ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেলটি ঘিরে ফেলেন। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে হোটেলের ভেতর থেকে ওই চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে এবং সেসব মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..