চাঁদাবাজির অভিযোগে গোয়াইনঘাটের ৮ ছাত্রদল কর্মীকে শোকজ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে গোয়াইনঘাটের ৮ ছাত্রদল কর্মীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক :: চাঁদাবাজির অভিযোগে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের ৮ ছাত্রদল কর্মীকে শোকজ করেছে সিলেট জেলা ছাত্রদল।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেহপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের ৮ জন নেতা-কর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল।
​সোমবার (১৯ অক্টোবর) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই নির্দেশনা প্রদান করেন।
​কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত নেতা-কর্মীরা হলেন— ফতেহপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি বেলালে আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মান্না, শাহরিয়াদ আহমদ ও নাজমুল হাসান নাইম।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
​সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বার্তা প্রেরকের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..