জাফলং প্রজাপতি হোটেল থেকে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, গৃহবধূ উদ্ধার

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

জাফলং প্রজাপতি হোটেল থেকে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, গৃহবধূ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেল থেকে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের জিম্মিদশা থেকে এক গৃহবধূকে (২৬) উদ্ধার করে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের জিরো পয়েন্ট রোডস্থ বল্লাঘাট এলাকার ‘প্রজাপতি আবাসিক হোটেল’-এর পশ্চিম পাশের একটি কক্ষে এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের সার্বিক দিক-নির্দেশনায় এসআই রাজীব কুমার রায়, এএসআই হামিদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ময়মনসিংহের ভালুকা থানার আওলাতলী গ্রামের আশিকুর রহমান (২৬), নিশ্চাম গ্রামের মোঃ জহিরুল ইসলাম (২৫), পালগাঁও গ্রামের কাওছার (২৩) এবং মল্লিকবাড়ী ইউনিয়নের গোবুদিয়া গ্রামের মোঃ সাগর মিয়া (২৩)।

অভিযানে উদ্ধার হওয়া ভিকটিম ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার তালাব গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়ার পর তাকে থানায় নিয়ে আসা হলে তিনি বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানা সূত্রে জানানো হয়, ভিকটিমের এজাহারের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এর ৬ (২)/৭ ধারায় একটি মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৬/১০/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..