সিলেট | |
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
ক্রাইম সিলেট ডেস্ক :: জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গণিপুর দক্ষিণ বাড়ির বাসিন্দা ও জনতা ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা ফাহিম আহমদ চৌধুরী।
ফাহিম আহমদ চৌধুরী ১৯৬৪ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শামছুল হক চৌধুরী ও কেওয়ারা খাতুন চৌধুরীর সন্তান। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তাঁর স্ত্রী রুফছানা খাতুন চৌধুরী একজন শিক্ষিকা।
শিক্ষাজীবনে তিনি গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং মদন মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বি.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮১ সালে এসএসসি, ১৯৮৩ সালে এইচএসসি এবং ১৯৮৫ সালে বি.কম পাস করেন।
১৯৮৯ সালের ২৬ জুন তিনি জনতা ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন শেষে ২০২৩ সালের ৩১ অক্টোবর জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা পদ থেকে অবসর গ্রহণ করেন।
পারিবারিক জীবনে তাঁর এক ছেলে ডা. রাহিন আহমদ চৌধুরী, যিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। এক মেয়ে রিনতিয়া চৌধুরী ঐশী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত।
ব্যক্তিজীবনে ফাহিম আহমদ চৌধুরী সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও ধর্মপরায়ণ হিসেবে পরিচিত। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন এবং অবসর সময়ে কুরআন তেলাওয়াত ও ইসলামিক সাহিত্য পাঠে সময় কাটান।
এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার ৬ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফাহিম আহমদ চৌধুরী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd