সিএনজি অটোরিকশার যাত্রীবেশে ছিনতাই: আখালিয়ায় চক্রের এক সদস্য আটক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

সিএনজি অটোরিকশার যাত্রীবেশে ছিনতাই: আখালিয়ায় চক্রের এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের আখালিয়ায় সিএনজি অটোরিকশার যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টাকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিলেট থ-১১-৫৪৩৩ নম্বরের একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরের মদিনা মার্কেট-কালিবাড়ি সড়কের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য যাত্রীবেশে একটি সিএনজি অটোরিকশায় দুই যাত্রীকে ওঠান। কিছুদূর যাওয়ার পর কৌশলে ওই দুই যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর কালিবাড়ি শাখা স্ট্যান্ডের শ্রমিকদের নজরে আসে।
পরে শ্রমিকরা সিএনজিতে থাকা তিনজনকে আটকের চেষ্টা করলে দুজন দৌড়ে পালিয়ে যান। এ সময় আলী হোসেন নামে একজনকে আটক করতে সক্ষম হন শ্রমিকরা। আটক আলী হোসেনের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বলে জানা গেছে।
পরে তাকে আখালিয়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ড শাখায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আলী হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি আখালিয়া শাখার সিএনজি অটোরিকশা শ্রমিকদের হেফাজতে রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..