গোয়াইনঘাটে সড়ক উন্নয়নে হরিলুট : ২ মাসেই উঠছে কার্পেটিং, প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

গোয়াইনঘাটে সড়ক উন্নয়নে হরিলুট : ২ মাসেই উঠছে কার্পেটিং, প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়িত সড়ক উন্নয়ন কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলোর কার্পেটিং মাত্র দুই মাসের মাথায় উঠে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদের বিরুদ্ধে বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক সুবিধা দেওয়া এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লোপাটের অভিযোগ তুলে তাঁর দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

স্থানীয় সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী, গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে। সম্প্রতি বাস্তবায়িত ‘গোয়াইনঘাট-হাকুরবাজার-ফতেহপুর’ সড়কের বেহাল দশা ও ভয়াবহ চিত্র স্থানীয় গণমাধ্যমকর্মীরা তুলে ধরলে বিষয়টি প্রকাশ্যে আসে।

অনুসন্ধানে জানা যায়, শুধু একটি সড়কই নয়, উপজেলার প্রায় প্রতিটি সড়কের চিত্রই একই রকম। এর মধ্যে উল্লেখযোগ্য সড়কগুলো হলো, গোয়াইনঘাট-পিরিজপুর-সোনারহাট সড়ক, গোয়াইনঘাট-বঙ্গবীর-হাদারপার সড়ক, গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়ক, জাফলং-কান্দুবস্তি সড়ক, গোয়াইনঘাট-সাতাইন-কুওরবাজার সড়ক।

এলাকাবাসীর অভিযোগ, যে সড়কের স্থায়িত্ব দুই মাসও টিকছে না, সেখানে সরকারের কোটি কোটি টাকা অপচয় করার কোনো যৌক্তিকতা নেই। দুর্নীতিবাজ চক্রের কারণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ভেস্তে যাচ্ছে। স্থানীয়দের দাবি, জেলা পরিষদের পর এবার সীমান্ত জনপদের সড়কগুলোকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগসাজশ করে এই অনিয়মের মূল হোতা হিসেবে কাজ করছেন উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ। তাঁর সার্বিক নির্দেশনায় ও ছত্রছায়ায় গোয়াইনঘাট জুড়ে বিরামহীন লুটপাট চলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।

এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষ এই চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং এলজিইডির প্রধান প্রকৌশলীর (চিপ) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে বিতর্কিত প্রকৌশলী হাসিব আহমেদকে অনতিবিলম্বে গোয়াইনঘাট থেকে প্রত্যাহার করে দুর্নীতির সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..