গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক কিশোরী গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই বর্বরোচিত ও মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম দিলারা বেগম (৫৪)। তিনি স্থানীয় মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাঁর নাতনি হাবিবা আক্তারকে (১৪) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতরাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা কিশোরী হাবিবা আক্তারের মুখ চেপে ধরে জোরপূর্বক বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় হাবিবার চিৎকার শুনে তাঁর মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর হাতে কামড় দিয়ে জখম করে। একপর্যায়ে হাবিবা নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে।
নাতনি ও পুত্রবধূর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বৃদ্ধা দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে এসে দাঁড়ান। এ সময় দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশের প্রাথমিক ধারণা, কোনো পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যেই এই বর্বরোচিত হামলা চালানো হয়ে থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহত দিলারা বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় এই ঘটনার পর তীব্র ক্ষোভ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..