জৈন্তাপুরে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী, অভিযোগ আমলে নেয়নি পুলিশ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

জৈন্তাপুরে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী, অভিযোগ আমলে নেয়নি পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে আওয়ামীলীগ সরকার দলীয় ক্যাডারদের রোষানলে পড়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে ভেড়াচ্ছেন এক ব্যবসায়ী। আব্দুল খালিক (৪৮), জৈন্তাপুর উপজেলার বাউরভাগ কাটাখালের রফিকুল হকের পুত্র।নিরাপত্তা চেয়ে ঘটনার ৪ দিন পর গত ৮ অক্টোবর রোববার জৈন্তাপুর থানায় একটি অভিযোগ দিলেও তা আমলে নিতে অপরাগতা প্রকাশ করে থানা পুলিশ।

অভিযোগে আব্দুল খালিক অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে দায়ের করা মামলায় উল্লেখ করেন আসামীরা আওয়ামীলীগ সরকার দলীয় লোক হওয়ায় টেন্ডার কারসাজি, চোরাচালান, ভূমি জবর দখল, চাঁদাবাজী ছিল তাদের নিত্যদিনের পেশা। থানা পুলিশের সাথে সম্পর্ক বজায় রেখে তারা এসকল অপকর্ম রীতিমত চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ী আব্দুল খালিকের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজারস্থ্য তাসনিম স্টোন ক্রাশার ও জৈন্তপুরের মেসার্স তাসনিম মেডিসিন কর্ণারে হামলা, ভাংচুর ও লোটপাট করে। স্থানীয় এমপির এই পেটোয়া বাহিনী আওয়ামীলীগের দাপট দেখিয়ে এলাকার বিভিন্ন অপকর্ম করে ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করে থাকে। ব্যবসায়ী আব্দুল খালিকের কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবী করে হামলা চালায় এবং ভাংচুর সহ প্রতিষ্ঠানে ক্যাশ থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। হামলার পর আহত ব্যবসায়ীকে স্থানীয় জনতা প্রথমে জৈন্তাপুর উপজেলা হাসপাতাল এবং পরে সিলেট শহরে নিয়ে উন্নত চিকিৎসা প্রদান করেন। জৈন্তাপুর উপজেলার সচেতন নাগরিক সমাজ মনে করেন এই আওয়ামীলীগ নামধারী লোটতরাজ এই সিন্ডিকেটকে যদি দমন না করা যায়, আর পুলিশ প্রশাসন নিরীহ নির্যাতিত মানুষের পক্ষে কাজ না করে তবে অপরাধের মাত্রা দিন দিন আরো বৃদ্ধিও আশংকা রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..