ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

সিলেটের ওসমানীনগর উপজেলায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে নুসরাত জাহান আনিকা (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার সাদীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজের তিনদিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার।

নিখোঁজ নুসরাত জাহান আনিকা উপজেলার ২নং সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. নুর ইসলামের একমাত্র মেয়ে। সে স্থানীয় সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবারও সাদিপুর প্রগতি কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস করতে যায় আনিকা। কোচিং শেষে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

নিখোঁজের সময় আনিকার পরনে ছিল বোরকা এবং হিজাব। তার গায়ের রং ফর্সা। এ ঘটনায় আনিকার পরিবারের পক্ষ থেকে ২৪ এপ্রিল ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে আনিকার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিখোঁজ মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তার বাবা মো. নুর ইসলাম।

ওসমানীনগর থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রীর সন্ধানে তদন্ত ও চেষ্টা অব্যাহত রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আনিকার সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল হাসান ভূঁইয়া জানান, আমি বিষয়টি জানানি না। তবে থানায় সাধারণ ডায়েরি হয়ে থাকলে খোঁজ নিচ্ছি। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..