শাহজালাল মাজারের ইবাদতখানা থেকে মহিলা চোর চক্রের পপিসহ সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

শাহজালাল মাজারের ইবাদতখানা থেকে মহিলা চোর চক্রের পপিসহ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মহিলা ইবাদত খানা থেকে আন্তঃজেলা নারী চোর চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর পৌণে ৩টার দিকে শাহজালাল (রহঃ) মাজার মহিলা ইবাদত খানার ২য় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের লাখাই থানার বামই গ্রামের সুমন মিয়ার স্ত্রী পপি আক্তার (৩৫) ও শামীম মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)। বর্তমানে তারা সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।

রোববার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

পুলিশ জানায়, পপি আক্তার আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার হেফাজত থেকে চুরিকৃত নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা (নং-৩৩/১৯/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..