সিলেটে পাথর বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

সিলেটে পাথর বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার কলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুহান মিয়া (২৩) ওই গ্রামের আব্দুল হকের ছেলে এবং পাথরবোঝাই ট্রাক্টরটির শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরে ধলাই নদের পাড়ে থাকা পর্যটনকেন্দ্রের পাথর চুরি করে নিয়ে যাচ্ছিল ট্রাক্টরটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দয়ারবাজারের উত্তর পাশের ধলাই নদের পাড় থেকে সাদা পাথরবোঝাই করে নিয়ে আসার সময় কলাবাড়ি মাদ্রাসার পেছনে প্রধান সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এ সময় শ্রমিক সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ট্রাক্টরের চালক আলীম উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন এবং আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..