সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট রেলওয়ে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জান্নাত আফরোজ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি রেলওয়ে পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং রেলপথে যাত্রী নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি এর আগে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশে প্রত্যাবর্তন করেছিলেন।
নবাগত পুলিশ সুপার জান্নাত আফরোজ জানান, রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলওয়ের সম্পদ রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। মাদক চোরাচালান রোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের স্থলাভিষিক্ত হলেন। জান্নাত আফরোজের এই নতুন যাত্রায় সিলেটের সচেতন মহল ও রেলওয়ে সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd